সিবিএনকে ওয়ান নিউজের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের জনপ্রিয় অনলাইন পোর্টাল কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর ১২ বছর পেরিয়ে ১৩ বছর পদার্পনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় অনলাইন পোর্টাল ওয়ান নিউজ ডটকম ডটবিডি।
রবিবার(১৪ ফ্রেরুয়ারী) রাত ৮টার দিকে সিবিএন কার্যালয়ে এই ফুলের শুভেচ্ছা জানান ওয়ান নিউজ সম্পাদক ছলিম উল্লাহ সুজন ও বার্তা সম্পাদক মোঃ নেজাম উদ্দিন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে অনলাইন পোর্টাল ও সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়।
ওয়ান নিউজ সম্পাদ ছলিম উল্লাহ সুজন জানান, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) আজ ১২ টি বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করেছে। সত্যি এটি গর্বের বিষয় । দেশের গন্ডি পেরিয়ে আজ বিদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে সিবিএন। এটি সম্ভব হয়েছে তাদের সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন এর কারনে। আমি সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে আজকের এইদিনে সাধুবাদ জানাচ্ছি।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.