সিবিআইইউ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কমিটি অনুমোদন

 

রাজিবুল হক চৌধুরীঃ 
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান পৃষ্ঠপোষক
সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মোঃনাজিম ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার আজ ০২/১১/২০১৯ ইং আগামী একবছর এর জন্য উক্ত কমিটি অনুমোদন করেন। নবগঠিত কমিটিতে মোয়াজ্জম মোর্শেদ জিনান কে সভাপতি, মহিব উল্লাহ, এজাজ উল্লাহ, ও আরিফুল হাসান কে সহ-সভাপতি,
রাজিবুল হক চৌধুরী কে সাধারণ সম্পাদক, সাইফুর রহমান, মোফাজ্জল হোসেন তুহিন ও নাজমুন নাহার (মাহি) কে যুগ্ম সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির, ইয়াসিন আরাফাত কে সাংগঠনিক সম্পাদক, শেফায়েত উল্লাহ কে দপ্তর সম্পাদক, শহিদুল্লাহ কে প্রচার সম্পাদক, মেহেদী হাসান (রিয়াদ) কে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।এক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন এ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা সর্বদা কাজ করে যাবে।এবং বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার ভিশন ২০২১ও ২০৪১ বাস্তবায়নে বদ্ধপরিকর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.