মোঃ নেজাম উদ্দিন
সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুদিনের সফরে কক্সবাজার এসেছেন।
২৩ই শে ডিসেম্বর (সোমবার) বিকালে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী কে ফুল দিয়ে বরণ করেন কক্সবাজার সদর আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, আরো উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলার সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।
সাবেক প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম সফরে কক্সবাজারে কয়দিন কক্সবাজার থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
কক্সবাজারের সার্বিক পরিস্থিতি অবলোকন করবেন বলে তিনি জানান পরিবেশ নিয়ে কথা হলে সাবেক প্রতিমন্ত্রী বলেন কক্সবাজারের পরিবেশ খুবই নাজুক,
পর্যটন নগরী কক্সবাজার হিসেবে পর্যটন নগরী আরো অনেক উন্নত করতে হবে আমাদের সরকার সেটি মাথায় রেখে কাজ করে যাচ্ছে আশা করছি আমাদের মিশনের আগেই আমরা সুন্দর একটি পর্যটন নগরী কক্সবাজার উপহার দিতে পারব পর্যটকদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.