আরিফুল হাসানঃ
দিটুডে নিউজ (টিটিএন) এর এর আয়োজনে দুই মাস ব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ এর ২য় দিনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মিলনায়তন এ সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার কো- অর্ডিনেটর সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপুর উপস্থাপনায় ও দি টুডে নিউজ (টিটিএন) এর প্রধান সম্পাদক ও বিটিভি জেলা প্রতিনিধি সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় ২য় দিনের ১ম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক (অতিরিক্ত) মোহাম্মদ আশরাফুল আফসার।।প্রধান অতিথি বলেন সাংবাদিকতায় সততা,নৈতিকতা, ভাল খারাপ যাচাই করার ক্ষমতা,এবং সংবাদ এর বস্তুুনিষ্টতা আছে কি না দেখতে হবে। সরকার এবং গনমাধ্যম হচ্চে একে অপরের সহযোগী।কারো বিরুদ্বে বিরাগ বা অনুরাগ এর বশবর্তী হয়ে অপপ্রচার করা যাবে না। উক্ত প্রশিক্ষণ ও কর্মশালায় ২য় অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি সাংবাদিক আবু তাহের। এ সময় আরো উপস্থিথ ছিলেন কামাল উদ্দীন মিন্টু জেলা প্রতিনিধি ৭১ টেলিভিশন।কর্মশালায় ৪৫ জন কক্সবাজার এর বিশ্ববিদ্যালয় ও কলেজ এর ছাত্র ছাত্রী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.