সরকারি ভাবে জব্দ না দেখিয়ে লক্ষ টাকার মেশিন নষ্ট করলো রামুর ইউএনও

সরকারি ভাবে জব্দ না দেখিয়ে লক্ষ টাকার মেশিন নষ্ট করলো রামুর ইউএনও

নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি কোষাগারে জমা বা জব্দ না করে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরোধীপক্ষের কথা শুনে গর্জনিয়া বাঁকখালী এ এপ্রোজে ভ্রাম্যমান আদালত চলাকালীন বেশ কয়েকটি মেশিন ও নৌকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ঘটনাস্থলে নষ্ট করেছে রামু উপজেলা ইউএনও প্রণয় চাকমা। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে রামু উপজেলা প্রশাসন ২৬ আগস্ট (সোমবার)  সকালে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন এ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয়  চাকমা। তিনি জানান সকালে গোপন  সংবাদের ভিত্তিতে গর্জনিয়া বাঁকখালী ব্রিজের  পাশে দুইটি মেশিন ও কিছু ব্যবহার করা পাইপ পাওয়া যায়। অভিযানে তৎক্ষণাৎ তা আমরা দুইটি মেশিন একটি নৌকা কিছু পাইপ বিনষ্ট করি। এদিকে প্রতিবেদক ভ্রাম্যমান আদালত চলাকালীন মেশিন জাতীয় কোন জিনিস পেলে জব্দ না করে ঘটনাস্থলে বিনষ্ট করা যায় কিনা জানতে চাইলে তা তিনি এড়িয়ে যান। ইউএনও প্রণয় চাকমা জানান আমি গোপন  সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখি দুটি মেশিন ও কিছু পাইপ পড়া ছিল তা আমি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত স্থানে বিনষ্ট করে ফেলি।
এদিকে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, গত কয়েক বছর গর্জনিয়া বাইশারী ঈদগড় জনসাধারণ এই ভাঙ্গা এপ্রোচ দিয়ে চলাচল করতো আমি তা অনেক কষ্ট করে এপ্রোচ রক্ষা করেছি। কিন্তু আজকে ইউ এন ও প্রণয় চাকমা এপ্রোজে গিয়ে জরুরি মুহূর্তে জন্য ব্যবহার করা আমার এপ্রোজে কাজে ব্যবহৃত মেশিন অন্যান্য সামগ্রী নষ্ট করে দেয়, এবং এলাকার উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করেছে। এটি আমার নিজের কাজ বা ব্যক্তিগত কাজ নয়, গর্জনিয়া কচ্ছপিয়া মানুষের সকলের জন্য এটা করা হয়েছে আমি একজন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের জানমাল নিরাপত্তায় সব সময় কাজ করি। আমার নির্বাচনী ওয়াদা ছিল এই এপ্রোজ রক্ষা করা আমি নির্বাচনী ওয়াদা পালন করেছি। এখানে নদী হতে যে বালু উত্তোলন হয়েছিল তা এপ্রোচ রক্ষার জন্য, যদি নদীপথ আগের মত ফিরিয়ে দিতে না পারে তাহলে আবারো এপ্রোচ ভাঙ্গার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো জানান মান্যবর ইউ এন ও মহোদয় হয়তো জানতেন না যে মেশিন গুলো ভাঙ্গা হয়েছে তা এপ্রোজ রক্ষার জন্য ব্যবহার করা হতো কিন্তু তিনি না জেনে মেশিন গুলো ভেঙে ফেলেছে এতে এলাকা উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
যদি এই জায়গা থেকে অন্য কেউ বালু উত্তোলন করে থাকে তাকে আইনের আওতায় আনার আমি সর্বাত্মক সহযোগিতা করে যাবো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.