সমাজ সেবায় বিশেষ অবদানে “মাদার তেরেসা” পদক পেলেন মানবতার ফেরিওয়ালা আহমদ রেজা

নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া :
সফল সমাজ সেবক ও দানবীর হিসাবে সমাজ সেবায় বিশেষ অবদানে “মাদার তেরেসা” পদক পেলেন মানবতার ফেরিওয়ালা আহমদ রেজা।সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান, শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা মার্গুব মোর্শেদের সভাপতিত্বে ২২নবেম্বর(শুক্রবার)বিকালে ঢাকার কাটাবন মোড়স্থ চাইনিজ রেস্টুরেন্ট কনভেনসন হলে “মাদার তেরেসা” পদক গ্রহণ করেন কক্সবাজারের চকরিয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আহমদ রেজা।
বর্তমান শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষকের ভূমিকা ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা -২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী,উদ্ভোধক ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা,ইবাইস ইউনিভারসিটির উপচার্য প্রধান আলোচক অধ্যাপক আহসান উল্লাহসহ বিশিষ্ট গুণীজন,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন।
মায়ের দোয়া আর মানুষের ভালবাসা নিয়ে যার পথ চলা যিনি ব্যাবসায়ীক,সামাজিক,শিক্ষাক্ষেত্র,ক্রীড়াংঙ্গন,রাজনৈতিক অংঙ্গন,মানবিকতা সর্বক্ষেত্র যার বিচরণ।তিনি চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে মরহুম আলী মিয়া ও সিরাজ খাতুনের পরিবারে জন্মগ্রহণ করেন।শৈশব থেকে তিনি মায়ের পূজারী এবং পরোপকারীতে অভ্যস্থ হয়ে উঠেন।স্কুল জীবন থেকে খেলার মাঠ হয়ে বন্দুমহলসহ একের পর এক সবার হৃদয়ের মণিকৌটায় মন জয় করে যার পথ চলা সদা মৃদু হাসির আহমদ রেজা।যৌবনে তিনি মায়ের সেবা ব্রতলয়ে সময় পার করেন।পাশাপাশি জড়িয়ে পড়েন ব্যাবসায়ীক কর্মযজ্ঞে।সফলতার মুখ দেখেন একের পর এক, ফিরে তাকাতে হয়নি পিছনের দিকে।২০১৫ সালে মাতামহুরী বাঁশ ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে জয়লাভ করেন।
সুসময়ে নয় অসময়ে সাধারন মানুষের পাশে প্রদীপ জ্বালিয়ে হাসি ফোটানোর চেষ্টা করেন চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আহমদ রেজা। চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের একমাত্র ভালোবাসার প্রিয় মানুষটি হলো আহমদ রেজা।
স্থানীয় জনসাধারণরা বলেন,পুরো ওয়ার্ড জুড়ে প্রতিটি মানুষের হৃদয়ে আহমদ রেজা নামক ভালোবাসার কণাটি বিরাজমান। স্থানীয়দের মতামত আহমদ রেজার মতো মানুষ যদি পৃথিবীতে থাকে, তাহলে কোন অসহায়, দরিদ্র মানুষ থাকবে না তিনি আমাদের দুঃখ সুখের সাথী।একজন সৎ, সহজ সরল ও কোমল হৃদয়ের মানুষ হলো আহমদ রেজা। তিনি আমাদের দুঃসময়ের বন্ধু। রেজার হৃদয়ের মাঝে কোন অহংকার আমরা দেখতে পাই না।তিনি রাজনৈতিক ক্ষেত্রে দলীয় প্রোগ্রামে আর্থিকসহ স্বউদ্যোগে নেতাকর্মীদের সাথে নিয়ে সফল এবং স্বার্থকতা গড়ে তুলার এক কারিগর আহমদ রেজা।সমাজ সেবায় বিশেষ অবদানে “মাদার তেরেসা” পদকটি তাহার প্রাপ্তি বলে জানান সচেতন মহল।
তিনি বায়তুল মামুর জামে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সমবায় সমিতির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।এছাড়াও দেশের দূর্যোগপূর্ণ অবস্থায় ও বানের পানিতে নিমজ্জিত বিভিন্ন অসহায়দের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিয়ে আহমদ রেজা মহত্বতার পরিচয় দিয়েছেন।এমন নিঃস্বার্থ সমাজ সেবক মানবতার ফেরিওয়ালাকে সর্বস্থরের জনসাধারণ আগামীদিনে জনপ্রতিনিধিত্বের মাধ্যমে আরো সেবার হাত প্রসার করার দাবী জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.