সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ:
সপ্তাহের ব্যবধানে দেশের দুই পুঁজিবাজারে কমেছে বাজার মূলধন। সব গুলো সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। লেনদেনের কমার পাশাপাশি উভয় পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বাজার মুলধন হারিয়েছে ১০ হাজার কোটি টাকার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭২ হাজার ৯৭ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ চার হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা আট হাজার ৭০৩ কোটি তিন লাখ ৬২ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯২ হাজার ১৯৭ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় তিন লাখ ৯০ হাজার ৮৮১ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা এক হাজার ৩১৫ কোটি ৯২৪ লাখ টাকা বাজার মূলধন হারিয়েছে।

বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার আট কোটি ৮৪ লাখ ২৯ হাজার ৮৬১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৮০ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৭৪০ টাকা বা ১৪.৫০ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৭ কোটি ৮৫ লাখ ৮২ হাজার ১২১ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৬০১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৯২৭ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬৫৬ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫৫ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ৫৫৮ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট বা ২.৪০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট বা ২.৫৫ শতাংশ কমে দাঁড়িয়ে এক হারাজ ২১৭ এবং দুই হাজার ২০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টির বা ১৪.২০ শতাংশের, কমেছে ২২১টির বা ৫৯.২৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টির বা ২৫.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮৫ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫৮৪ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৬ কোটি ৪২ লাখ ২১ হাজার ১৫২ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৫ পয়েন্ট বা ২.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯৫ পয়েন্ট বা ২.০৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪০১ পয়েন্ট বা ৩.২৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৭ পয়েন্ট বা ২.৩১ শতাংশ এবং সিএসআই ১২ পয়েন্ট বা ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৩০৫ পয়েন্টে, ১১ হাজার ৭৭৪ পয়েন্টে, ১ হাজার ১৭৫ পয়েন্টে এবং ৯৯১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৪টির বা ১৭.৯৪ শতাংশের দর বেড়েছে, ১৬৯টির বা ৫৬.১৪ শতাংশের কমেছে এবং ৭৮টির বা ২৫.৯১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.