সংবাদ মাধ্যমের কড়া সমালোচনায়‌ নেইমার

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ সংবাদ মাধ্যমের কড়া সমালোচনা করলেন নেইমার। তার এবং কাভানির মধ্যে কোনও সমস্যাই হয়নি বলে জানালেন এই ব্রাজিলীয়ান ফুটবল তারকা।

নেইমার পাশাপাশি আরও জানিয়ে দেন, ভবিষ্যতে কে পেনাল্টি মারবেন, সেটাও ঠিক হয়ে গেছে। তবে কাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা তিনি জানাননি।

নেইমার বলেন, “আমার এরকম কিছু জানা নেই। আসলে সংবাদ মাধ্যম প্রচুর গল্প তৈরি করে। প্রচুর বাড়তি কথা বলে। যেসব ব্যাপার সম্পর্কে কোনও ধারনা নেই, সেগুলো নিয়েও মাথা ঘামায়। সবসময় ড্রেসিংরুম তাতাতে চায় মিডিয়া। সেটা করতে গিয়ে এমন কিছু বলা হয়, যার কোনও বাস্তব ভিত্তি নেই। ”

পেনাল্টি নিয়ে মাঠের মধ্যে কাভানির সঙ্গে ঝামেলা হলেও নেইমার বলেন, ‘‌আমাদের দলে প্রত্যেকের মধ্যে সুসম্পর্ক আছে। হ্যাঁ, এটা ঠিক, আমরা সবাই আলাদা। সবার দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু মাঠে যখন নামি, তখন আমরা একটা পরিবারের মতো। তখন সবার লক্ষ্য একটাই, জেতা। ’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.