একরামুল হাসান ইয়াছিন
কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার সদর ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুলের বণিকপাড়ার ঝুপড়ি একটি ঘরে শয়নের জন্ম। তার জীবনের দশটি বছরের মধ্যে বিগত তিনটি বছর চোখের যন্ত্রণার সাথে সংগ্রাম করে আসলেও, দরিদ্র শয়ন তিন মাস আগেই পরাজিত হয়েছে। সে তিন মাস ধরে চোখে দেখতে পায়না। তার
শয়নের দারিদ্র্যতা তাকে নানা বাঁধার সম্মুখিন করালেও, এমপি কমল শয়নকে হারতে দেয়নি। শয়নের উন্নত চিকিৎসার দ্বায়িত্ব নিলেন এমপি কমল। শুক্রবার দুপুর ৩টায় শয়নের কথা জেনে, তাকে দেখতে ছোটে চলেন এমপি। শয়নের উন্নত চিকিৎসার জন্যে ভারত পাঠানোর খরচ বহন করবে বলে জানিয়েছেন তিনি। তিনি শয়নকে আশ্বাস দেন, সে পুনরায় স্কুলে যেতে পারবে এবং বন্ধুদের সাথে পুনরায় খেলাধুলা করতে যেতে পারবে।
শয়ন ধরের পিতা রতন মল্লিক এবং মাতা অর্চনা মল্লিক। কিন্তু সে তার পিতা মাতার ভালবাসা ধেকেও বঞ্চিত হয়ে আসছে দীর্ঘ্যদিন ধরে। অসহায় শয়নের দ্বায়িত্ব তার দাদি এবং মামার হাতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.