একরামুল হাসান ইয়াছিন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কক্সবাজার জেলা অফিস উদ্বোধন করেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়োন এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩(রামু-সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন এবং কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান

বৃহস্পতিবার বিকেল ৪ টায় কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন বিএসটিআই অফিস উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী বিএসটিআই অফিসটি পরিদর্শন করেন এবং অফিসের কর্মকর্তা কর্মচারীদের সঠিকভাবে কার্যক্রম চালানোর পরামর্শ দেন।

এসময় এমপি কমল বলেন, কক্সবাজারকে পরিশুদ্ধ করতে বিএসটিআই অপরিসীম ভূমিকা পালন করবেন। ভেজাল মুক্ত করার প্রধান অঙ্গিকার হয়ে কাজ করবে বিএসটিআই।
বিএসটিআই অফিসে রয়েছে একাধিক পরীক্ষাগার। এইসব পরীক্ষাগারে রয়েছে উন্নতমানের সরঞ্জামাদি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.