‘শোচনীয় পরিস্থিতিতে রোহিঙ্গা শিশুরা’

ওয়ান নিউজ ডেক্সঃ মিয়ানমারেরপশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে হাজার হাজার রোহিঙ্গা শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। অনূর্ধ্ব ৫ বছরের এসব শিশুদের অবস্থা খুবই শোচনীয় বলে জানিয়েছে সংস্থাটি।

 

সোমাবার জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, পাঁচ বছরেরও কম বয়সের ওই শিশুরা শোচনীয় পরিস্থিতিতে রয়েছে। এছাড়া মারাত্মক অপুষ্টি থেকে রক্ষার জন্য আগামী ১২ মাসের মধ্যে ৮০ হাজার ৫০০ শিশুকে চিকিৎসা দেয়া আবশ্যক বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

ডব্লিউএফপির এক মুখপাত্র জানান, শিশুদের পরিস্থিতি খুবই শোচনীয়। দ্রুত ওজন হারানোয় শিশুদেহের প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা মারাত্মক বাধার মুখে পড়েছে এবং এতে করে শিশু মৃত্যুর ঝুঁকি বিপদজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

 

দেশটিতে অনাহারে কিংবা অর্ধাহারে দিন কাটানো প্রায় আড়াই লাখ মানুষের অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন বলেও জানায় জাতিসংঘ। সূত্র : রয়টার্স

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.