কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আবারও ‘শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন’। বাংলাদেশের নাম করা পুরস্কার প্রাপ্ত সেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পার্বত্যঞ্চলের একটি নাম করা শিক্ষা প্রতিষ্টান। বিভিন্ন সময় এ কারিগরি শিক্ষা প্রতিষ্টান টি বিভিন্ন অবদানের জন্য এবং সেরা প্রতিষ্টানের সরকারের পক্ষ হতে পুরস্কারপ্রাপ্ত হয়েছে এবং পাশাপাশি এখনো তার অবদান ধরে রেখেছে। শিক্ষা প্রতিষ্টানের পাশা,পাশি অত্র ইনস্টিউটের দক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার অত্র শিক্ষা প্রতিষ্টানে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব নেওয়ায় আগে ও পর হতে শিক্ষাসহ বিভিন্ন অবদানের জন্য বিভিন্ন সরকারি /বেসরকারি এবং সামাজিক সংগঠনের পক্ষ হতে এ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত হয়েছে। তেমনি চলতি জুন মাসে অত্র প্রতিষ্টানের অধ্যক্ষ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১পুরস্কার প্রাপ্ত হন। এছাড়া তিনি ইতিপূর্বে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড, স্বাধীন স্মৃতি গোল্ডেন এ্যাওয়ার্ড, ভাষা সৈনিক ড.আব্দুল মতিন সম্মাননা,সাপ্তাহিক দেশের ডাক বর্ষ সেরা এ্যাওয়ার্ড, জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০০৩ শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষামন্ত্রণালয় হতে গোল্ড মেডেল অর্জন,বাংলাদেশ স্কাউটস মেডেল মেরিট ২০০৫ অর্জন,বার-টু দি মেডেল অব মেরিট ২০০৯সহ বিভিন্ন অর্জন ও পুরস্কার গ্রহণ করেছে। বিভিন্ন অর্জন,অবদান ও দক্ষতার জন্য ভারত,পাকিস্তান, লন্ডন,ইউকে,অস্ট্রেলিয়া, নেপালসহ বিভিন্ন দেশ সফর করেছে। অত্র প্রতিষ্টানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার বলেন,চলতি জুন মাসের ১৪জুন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর পক্ষ হতে আমাকে শিক্ষায় বিশেষ অবদানের জন্য সেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করেছে। এ অর্জন আমার একার নয় সকল কারিগরি শিক্ষা প্রতিষ্টানের তথা রাঙ্গামাটির কাপ্তাই বাসির অর্জন। আমি যতদিন বেঁচে থাকব মানুষের ভালোবাসা নিয়ে সেবা করে সকলের অন্তরে বেঁচে থাকতে চাই।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.