মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে:
মাত্র ৭দিনের লকডাউন শেষ না হতেই। দেশের দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঢাকা ফেরত যাত্রীদের চাপ বাড়ছে। সরকার ঘোষিত লকডাউনের চলাচল নিষেধাজ্ঞা থাকার পরও দৌলতদিয়া প্রান্তে ঘরমুখো মানুষের ঢল।
শনিবার (২৬ জুন) সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকা ফেরী ও হাসনা হেনা প্রতিটি ফেরীতে দুই একটি জরুরী এ্যম্বলেন্স ও ব্যক্তিগত গাড়ি আর তিন থেকে চার শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরি ঘাটে আসলে দেখা যায় গাদাগাদি করে একজনের ঘা ঘেষে আরেক জন দাড়িয়ে আছে। সামাজিক দুরুত্ব বা ¯^াস্থ্যবিধি কোন বালাই নেই। সরকার ঘোষিত লকডাউনের চলাচল নিষেধাজ্ঞার র্তকা না করে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি নিয়েই দৌলতদিয়া পটুরিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভির।
ঢাকা ফেরত যাত্রী মো. মোনা বলেন, আমি ঢাকায় যে হোটেলে বাবুরচি কাজ করি। সেই হোটেল মালিক হঠাৎ করে বলে আবার নতুন করে সরকার লকডাউন দিয়েছে। এখন তোমার রাখতে গেলে টাকার প্রয়োজন আমি আর তোমার রাখতে পারছি না। সেই কারনে আমি অতিরিক্তি ভাড়া দিয়ে খুলনা দেশের বাড়ীতে যাচ্ছি ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, উর্ধতণ কর্তৃপক্ষের নির্দেশে এই রুটে ছোট বড় ১৪ফেরী চলাচল করছে। তবে জরুরী সেবার এ্যম্বলেন্স ও পন্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত কিছুু গাড়ী পারা পার করা হচ্ছে। তবে সব কয়টি ফেরী চলাচল করায় যাত্রী বা যানবাহন পারা পার করা সমস্যা হচ্ছে না । গাড়ীর চাপ ঘাটে কম থাকায় অনেক ক্ষণ পর পর ঘাট থেকে ফেরী ছেড়ে যাচ্ছে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.