নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসের মারা গেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী।
বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
রাজিয়া নাসেরের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, “স্বাধীনতা ও দেশবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যার পর তার পরিবারকে যে চরম নিরাপত্তাহীনতা, হয়রানি ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাতে হয়, সেই স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
“প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে দেশে ফেরার পর সব সময় মায়ের ভালোবাসা দিয়ে তিনি পাশে থেকে আমাকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন।”
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন রাজিয়া নাসের।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাধ্যর্ক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে গত ৫ নভেম্বর রাজিয়া নাসেরকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার জোহরের পর বনানী কবরস্থানে জানাজার পর তাকে দাফন করা হবে।
শোক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক শোকবার্তায় তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আরও শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে, বঙ্গবন্ধুর ছোট ভাইয়ের সহধর্মীনি রাজিয়া নাসেরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এভারকেয়ার হাসপাতালে আগে থেকেই শেখ হেলাল উদ্দিনসহ পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। পরে মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিমসহ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
রাজিয়া নাসেরের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসন আমু, উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আইনমন্ত্রী আনিসুল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম। পৃথক শোক বার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
রাজিয়া নাসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট ভাই ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী। সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ জুয়েলের মাতা এবং আরেক সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী। গত ৩ নভেম্বর বার্ধক্যজনিত কারণে রাজিয়া নাসেরকে হসপিটালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.