শেখ হাসিনাকে চীনের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওয়ান নিউজ ডেক্সঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

আজ সোমবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।

প্রসঙ্গত, রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে ২৫৯ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি।

বিএনপি জোট নির্বাচনে মাত্র সাতটি আসন পেয়েছে এবং জাতীয় পার্টি ২২ আসন পেয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.