শুক্রবার সকাল থেকে যশোর শহরে ইজিবাইক নসিমন চলাচলে নিষেধাজ্ঞা

ইয়ানূর রহমান : শুক্রবার সকাল ৭টা থেকে আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত যশোর পৌর এলাকায় ইজিবাইক, নসিমন, করমিন, ভটভটি, হিউম্যান হলারসহ সকল প্রকার ছোট যানবাহন চলাতে নিষেধ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শহরে মাইকিং করে নিষেধ করা হয়েছে।

মাইকিংয়ে বলা হয়, এই সময়ের মধ্যে কোন যানবাহন মালিক বা চালক নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.