শিগগিরই রায়হান হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজঃ সিলেটের রায়হান হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে ধরতে প্রচেষ্টা অব্যাহত আছে। খুব শিগগিরই তাঁকে আমরা আইনের আওতায় এনে বিচার করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান আরও বলেন, জনগণকে নিয়েই পুলিশ। পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। সবকিছুতেই পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, যেকোনো জাতীয় দুর্যোগে পুলিশ সামনে এসে দাঁড়ায়। করোনার সময় যখন মৃত ব্যক্তির মরদেহ পরিবারের লোকজন নিতে চাইতেন না, এমনকি ফেলে রেখে যেতেন, তখন পুলিশ তাঁদের দাফন-কাফনের ব্যবস্থা করেছে। মন্ত্রী বলেন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে পুলিশ সজাগ রয়েছে। সে জন্যই কোনো অপরাধী অপরাধ করে পার পাচ্ছেন না।

নৈরাজ্য সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ সদস্যরা যেখানেই অন্যায় করেছেন, যাঁরাই শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাঁদের আইনের মুখোমুখি করা হয়েছে এবং তাঁরা শাস্তিরও মুখোমুখি হয়েছেন।

এ সময় সাংসদ ছানোয়ার হোসেন, হাসান ইমাম খান, আতাউর রহমান খান, তানভীর হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র জামিলুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.