শাহ বদর আউলিয়া (রঃ) হেফজখানা ও এতিমখানা বিশিষ্ট গুনীজনদের পরিদর্শন

সংবাদদাতা:
রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি গ্রামে প্রতিষ্টিত শাহ বদর আউলিয়া( রঃ) হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করলেন কক্সবাজারের বিশিষ্ট গুনীজনরা। তারা হেফজখানা ও এতিমখানা পরিদর্শন কালিন হেফজখানায় অধ্যায়নরত ছাত্রদের সাথে বিভিন্ন শিক্ষা মুলক দিক নির্দেশনা প্রদান করেন।  পরে প্রতিটি ছাত্রদের মাঝে পরিস্কার পরিচ্ছন্নতা সৃষ্টিকরণে সাবান উপহার দেন কক্সবাজারের প্রবীন সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী


এ সময়উপস্থিত ছিলেন চট্রগ্রাম শিক্ষা বোর্ড় এর সহকারী কলেজ পরিদর্শক আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, বাংলাভিশন এর স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন, এএসআই জহিরুল ইসলাম (পিবিআই) কক্সবাজার সদর ছাত্রলীগসহ সভাপতি হাফিজুল ইসলাম লাভলু, কক্সবাজারের হোটেল সি কিং এর জিএম মিজানুর রহমান, জয়নাল আবেদীন সিকদার, ৩নং ইউপি সদস্য আবদুল জব্বর, ৬ নং ইউপি সদস্য কামাল হোসন, গর্জনিয়া ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, কচ্ছপিয়া যুবলীগ সাধারন সম্পাদক সোহেল সিকদার; কক্সবাজার কলেজ ছাত্রনেতা আতিকুর রহমান, গর্জনিয়া আইটিসি পরিচালক তানজিদ রায়হান, গর্জনিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক মরিচ্যাচর জামে মসজিদ সভাপতি মহিউদ্দিন, আজিজ মওলা, আয়ুব, জয়নাল আবেদীন, মরিচ্যাচর এলাকার সর্দার ইউনুছ, যুবলীগ নেতা তৈয়ব, শাকের, ওমান প্রবাসী মিজানুর রহমান।
অতিথিদের অভ্যর্থনা জানান শাহ বদর আউলিয়া (রঃ) হেফজখানা ও এতিমখানা  প্রতিষ্ঠাতা নেজামউদ্দিন।
উ্ল্লেখ্য, হেফজখানা পরিদর্শন শেষে কক্সবাজার সদর ছাত্রলীগ সহ-সভাপতি হাফিজুল ইসলাম লাভলু প্রতিষ্ঠাতার হাতে দশ হাজার টাকা অনুদান প্রদান করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.