শাপলাপুর ইউপি নির্বাচনে নৌকা চান মুক্তিযোদ্ধা সন্তান সালাউদ্দিন কমল

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ১২ই ডিসেম্বর  কক্সবাজাররে মহশেখালী উপজলোর শাপলাপুর ইউনয়িন পরষিদ নর্বিাচনে ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে তরুন সম্ভাব্য র্প্রাথী সালাহ উদ্দিন হেলালী কমল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কমল শাপলাপুরের প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন হেলালীর জেষ্ঠ্যপুত্র। বিগত তত্বাবধায়ক সরকারের আমলে জনেত্রী শেখ হাসিনা কারাবন্দী হওয়ার পর ২০০৭ সালের ২০-২২ আগষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন হয়েছিল তার অন্যতম সংগঠক ছিলেন তিনি।ছাত্র জীবন শেষে যুক্ত হন সাংবাদিকতায়।
জানা গেছে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণরে লক্ষ্যে বেশ কিছুদিন ধরে ইউনিয়নের প্রতিটি ওর্য়াডে মানুষেে ঘরে ঘরে যাচ্ছেন কমল। এতে অভূতর্পূব সাড়াও পাচ্ছেনে তিনি।বয়স্ক ভোটারদের অনেকেই তার পিতা নূরুল আমিন হেলালীর স্মৃতিচারণ করে আবেগপ্লুত হয়ে পড়ছেন। অন্যদিকে তরুনরা উজ্জীবিত তারুণ্যের শক্তিতে।
সাংবাদকিতার র্বণাঢ্য ক্যারিয়ার ছেড়ে প্রত্যন্ত একটি ইউনিয়নের নির্বাচন কেন অংশ নিতে চান জানতে চাইলে সালাহ উদ্দিন হেলালী কমল বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যে দেশপ্রেম ও চেতনাবোধ কাজ করতে , সেটি আমাকে এই নির্বাচনে টেনে এনেছে। আমি শাপলাপুরের সন্তান। এই শাপলাপুরের মানুষরে ভাগ্য উন্নয়নে আমার মরহুম পিতার অনেক স্বপ্ন ছিল। আমি তার স্বপ্ন যেমন বাস্তবায়ন করতে চাই, তেমনি মহেশখালীকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়ন মহাযজ্ঞ শাপলাপুরবাসীকে তার সারথী করতে চাই। এসব চিনবতা থেকেই এবারের নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রতিটি দরজায় কড়া নাড়ছি সবার সুখ-দুঃখের কথা শুনেছি শাপলাপুরের মানুষের ভালোবাসায় আমি অভিভূত। আমি নির্বাচনে নৌকা প্রতীকে এই ইউনিয়নে প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই এবং জননেত্রী শেখ হাসিনাকে নৌকার জয় নিশ্চিত করতে চায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.