মোঃ ওসমান গনিঃ
কক্সবাজার সদর উপজেলা পোকখালী ইউনিয়নের ফারহানা আক্তার ( ৩৬) নামে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ২টার সময় পশ্চিম গোমাতলী এলাকার মহিলা মেম্বার রোকসানা আক্তারে বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। প্রতিবন্ধী ছোট ভাই সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন আমার বড় বোনকে গত রাত ২ টার সময় বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে নুরুল হাকিম এর ছেলে নাজিম উদ্দীন।
খোঁজ নিয়ে জানা গেছে, ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী নারী পোকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী এলাকার রোকসেনা মেম্বারের ননদের মেয়ে তার বাড়িতে থাকে। তাদের বাড়ি একই গ্রামে। আরো খোঁজ নিয়ে জানা যায় ধর্ষক একই এলাকার বাসিন্দা নুরুল হাকিম এর ছেলে নাজিম উদ্দীন। ধর্ষক নাজিম উদ্দীন ঘটনার দিন বিকালে ৪ টার সময় দশ টাকার দামের চাউল কিনে মহিলা মেম্বার এর বাড়িতে দিতে যায়। এসময় ফারহানা আক্তার (ধর্ষিতা) কে দেখে আবার রাত ২ টার সময় বাড়িতে ঢুকে জোর করে ধর্ষন করে। মহিলা মেম্বার রোকসানা আক্তার জানান ঘটনা শুনে সকালে সি সি টিভির ফুটেজ চেক করতে গিয়ে দেখতে পায় এমন দৃশ্য যা দেখে আমরা হতগম্ব হয়ে পড়ি এবং সাথে সাথে ধর্ষক নাজিম উদ্দিনের বাড়িতে গেলে তাকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। নাজিমের মায়ের কাছ থেকে ছেলে এতক্ষণ পর্যন্ত কেন ঘুমিয়ে আছে জানতে চাইলে তিনি বলেন নাজিম রাত আড়াইটার সময় বাড়িতে এসেছে তাই এতক্ষণ ধরে ঘুমাচ্ছে। নাজিমকে ঘুম থেকে তুলে মহিলা মেম্বার এর সাথে বাড়িতে নিয়ে আসেন। ৮ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আলা উদ্দিন এর কাছে ধর্ষনের বিষয়ে জানতে চাইলে তিনি ধর্ষন এর বিষয়ে জানেন বলে প্রকাশ করেন । স্হানীয় চেয়ারম্যান মোঃ রফিক আহমদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে আমি আবগত নই। এছাড়াও ঈদগাঁও তদন্ত কেন্দ্র ইনচার্জ আসাদুজ্জামান এর সাথে মোঠফোনে যোগাযোগ করলে তিনি বলেন ঘটনা শুনেছি তবে কেউ এখনো কোন অভিযোগ করেননি, অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। ধর্ষনের ঘঠনা পুরা এলাকায় জানাজানি হয়ে গেলে এলাকার সচেতন মহলের দাবি ধর্ষক এর উপযুক্ত বিচার হতে হবে, না হয় ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনা ঘটাতে পারে বলে সকলে ধারনা করেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত মহিলা মেম্বার রোকসানা আক্তার এর বাড়িতে ধর্ষক নাজিমকে আটকে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.