লোহাগাড়ায় জনপ্রতিনিধিদের সাথে ওসি’র মতবিনিময়

লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ায় জনপ্রতিনিধিদের সাথে নবাগত লােহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জানুয়ারি) বাদে মাগরিব লোহাগাড়া থানা কম্পাউন্ডে ৯ ইউনিয়নের চেয়ারম্যান ও মহিলা ও পুরুষ সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া থানার নবাগত ওসি মো: জাকের হোসাইন মাহমুদ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো: আনোয়ার কামাল, লোহাগাড়া চেয়ারম্যান ফোরামের সভাপতি ও সদন ইউপি চেয়ারম্যান নুরচ্ছফা চৌধুরী, সাধারণ সম্পাদক ও পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন, আধুনগর ইউপি চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মো: আইয়ুব মিয়া, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম. ইউনুছ, লোহাগাড়া সদর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য কহিনুর বেগম, আধুনগর ইউপি সদস্য মো: সোহেল, ডা: হায়াত মাহমুদ, পদুয়া ও ইউপি সদস্য মো: কাউছার উদ্দিন প্রমূখ।

বক্তব্যে ওসি মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, মদক, সন্ত্রাস ও ইভটিজিং রোধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও কাজ করতে হবে। পুলিশ জনগণের বন্ধু। পুলিশই জনতা জনতাই পুলিশ।এছাড়া মাদকের ব্যাপারেও জিরো টলারেন্স বলে ঘোষণা দেন তিনি।
উপস্থিত ছিলেন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জোনাঈদ চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হক, ৯ ইউনিয়নের মহিলা ও সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.