নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে লেগুনা-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছে ১২ জন, আহত হয়েছে ৪ জন। শনিবার (২১ মার্চ)চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের লোহাগাড়া উপজেলার চুনতির জাইল্যার ঢালায় (জাঙ্গালিয়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোগাড়ার থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন। তিনি জানান নিহত সবাই লগুনার যাত্রী। রাত সাড়ে নয়টার দিকে মর্মান্তিক এই দুঘটনা ঘটে। নিহতদের মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের হলুদ্যাশিয়া গ্রামের মৃত্যু কালা মিয়া সিকদারের পুত্র বাদশা মিয়া( ২৯) সহ লেগুনার চালকও হেলপার রয়েছে।
বাদশা মিয়া দীর্ঘ ১৫ বছর যাবৎ আজিজনগর কৃষি ব্যাংকে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.