ডেস্ক রিপোর্ট
রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছেন জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড গ্রেড মুলার। বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) ঢাকার জার্মান দূতাবাস থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার জার্মান দূতাবাস জানায়, জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড গ্রেড মুলার ২৬ ফেব্রæয়ারি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যান। তিনি সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত মিযানমারের সঙ্গে উন্নযন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেন।
জার্মান উন্নয়ন মন্ত্রী ২৫ ফেব্রæয়ারি ঢাকায় আসেন। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। তিনি গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন। এছাড়া তিনি পোশাকশিল্প শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেন। জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড গ্রেড মুলার দু’দিন সফর শেষে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করেন।
| |
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.