ওয়ান নিউজ ডেক্সঃ রোহিঙ্গাদের দুর্দশা দেখতে তিন দিনের সফরে শনিবার (৩০ জুন) বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা।
কক্সবাজারে আইসিআরসি’র কার্যক্রম পরিদর্শনেই মূলত তার এ সফর। ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সফররত আইসিআরসি প্রেসিডেন্ট।
আইসিআরসি’র বাংলাদেশ সূত্র জানিয়েছে, তিনি মিয়ানমারে রোহিঙ্গা নিয়ে আলোচনা শেষে বাংলাদেশে এসেছেন।
মিয়ানমারেও তিনি রাখাইন রাজ্যে আইসিআরসি’র কার্যক্রম পর্যবেক্ষণ করে এসেছেন। এ ছাড়া তিনি রাখাইন সংকটের কারণে সেখানে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেছেন।
২০১৭ সালের আগস্টের সহিংসতার পর প্রায় ৭ লাখের মতো মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং রাখাইন থেকে অনেকে বাস্তুচ্যুত হয়েছে।
এর আগে পিটার মাউরা বলেছেন, মানবিক সাহায্য সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের দুর্দশা কমাতে কঠিন পরিস্থিতিতেও যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু দশ মাস পরেও,
সর্বাত্বক চেষ্টার পরও এখনও অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.