রোহিঙ্গাবাহী ট্রলার বাংলাদেশে প্রবেশের জন্য টেকনাফ উপকূলের অবস্থান করছে

সানজিদুল আলম সজিব
আবারো রোহিঙ্গাবাহী দুটি ট্রলার টেকনাফ উপকূলের জাহাজপুরার অদুরে পশ্চিমের সাগরে অবস্থান করছে  বাংলাদেশে অবৈধ প্রবেশ করার জন্য ।
স্হানীয় প্রত্যক্ষদর্শী তৌকির মাহমুদ জানান তারা খবর পেয়েছে অারো অন্তত ৬০০ শতাধিক রোহিঙ্গাবাহী দুটি ট্রলার জাহাজপুরার অদুরে পশ্চিম এর সাগরে অবস্হান করছে। এখানে কোস্টগার্ড, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। প্রশাসনের কাছে অনুরোধ এই করোনা মহামারি চলাকালীন অবস্থায় অার একজন রোহিঙ্গাও যেন অবৈধ ভাবে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য কোন কথা ছাড়া তাদের ফিরিয়ে দিন। অামরা অনেক মানবতা দেখিয়েছি, অন্তত এখন অার নয়। এখন সময় প্রতিহত করার।
জাহাজপুরা উপকুলে অবস্থা করা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা এই মুহূর্তে কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন৷
এদিকে গত ১৫ই এপ্রিল অন্তত ৪০০ শতাধিক অভিভাষণ প্রত্যাশী রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার টেকনাফের জাহাজপুর ইউনিয়ন এর পশ্চিমের সাগরে অাসে। অন্তত ২ মাস এর ও অধিক সময় মিয়ানমার উপকুলে অবস্থান করে তারা। এসময় কোস্টগার্ড এবং স্হানীয় পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে৷।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.