রোহিঙ্গাদের পাশে এগিয়ে এলেন কক্সবাজার সদর ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদকঃ

“মাদার অব হিউমিনিটি” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নির্যাতিত অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়াতে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সহযোগিতায় পাশে দাড়িয়েছে শহর ছাত্রলীগ।

গতকাল ২রা অক্টোবর ২০১৭ইং তারিখে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কাজী তামজিদ রিজুয়ান পাশা ও সাধারন সম্পাদক মুন্না চৌধুরীর নেতৃত্বে মেডিকেল টিম সহ একটি সাংগঠনিক টিম দিনব্যাপী উখিয়া কুতুপালং এ অসহায় রোহিঙ্গাদের মাঝে সেবাদান কার্যক্রম চালায়।

জননেত্রী শেখ হাসিনার মানবিকতার এই দৃষ্টান্ত বাস্তবায়নের লক্ষে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ সব সময় কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গাদের পাশে দাড়িয়ে সহায়তা করার সময় এ সাংগঠনিক টিমে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক এখলাসুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, ঝিলংজার যুগ্ন আহবায়ক সোহেল সহ আরো অনেকে।

বরাবরেই কেন্দ্রীয় নির্দেশ কক্সবাজার সদর ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সমাজ হিতকর নানা কাজে এগিয়ে যাচ্ছেন প্রশংসনীয় ভূমিকায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.