রেস্তোরাঁ-ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রয় নিষিদ্ধ

নিজসব প্রতিবেদকঃ
জেলা প্রশাসকের কার্যালয় এর শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ভিডিও কনফারেন্স। কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কক্সবাজারের নেতৃবৃন্দ।

কনফারেন্সে এই দুর্যোগ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা, লকডাউন বাস্তবায়ন, কর্মহীন অসহায় মানুষের নিকট ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া, আইন-শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন ও মজুদ অবস্থা, ধান কাটার প্রস্তুতি, বাজার ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে গৃহীত ব্যবস্থা, চ্যালেঞ্জসমূহ ও চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়?

ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগের সভাপতি, কক্সবাজার পৌরসভার মেয়র, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী, ডিপিএইচই, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং প্রেসক্লাবের সভাপতি।

এদিকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলার কোথাও কোন রেস্তোঁরা বা ফুটপাতে ইফতার সামগ্রি বিক্রি না করতে নির্দেশ দিয়েছেন। গতকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এই নির্দেশ দেন। এতে জানানো হয়, “মাহে রমজানে কোন রেস্তোরাঁ বা ফুটপাতে কোন ধরণের তৈরীকৃত ইফতার সামগ্রী বিক্রি করা যাবে না।

অন্যদিকে গতকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রমজানের সময় যাতে তারাবির নামাজ ঘরে পড়া হয়। জেলা প্রশাসনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুক ফেইজে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, “কক্সবাজারবাসীর নিকট বিনীত অনুরোধ তারাবির নামাজ ঘরেই পড়ুন। ইফতার মাহফিল বা গণজমায়েত থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.