রামু-নাইক্ষ্যংছড়ির শীর্ষ সন্ত্রাসী বনের রাজা আনাইয়া আটক

মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর বহুল আলোচিত রামু-নাইক্ষ্যংছড়ির শীর্ষ সন্ত্রাসী কুখ্যাত ডাকাত, বড় বিলের দুই ভাই শিশু হাসান ও হোসাইন হত্যাসহ অসখ্য মামলার আসামী অপহরণ চক্রেরের গডফাদার বনের রাজা আনোয়ার হোসেন (প্রকাশ আনাইয়া) ডাকাতকে অবশেষে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর শেখ জানান, যৌথ অভিযানে আনোয়ার ডাকাত কে আটকের খবর শুনেছি। তবে কখন কোন স্থান থেকে ধরেছে নিশ্চিত নয়। নিশ্চিত হয়ে তিনি সাংবাদিকদের বিস্তারিত পরে জানানোর কথা বলেন। বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি জানান আনোয়ার ডাকতকে ব্যাব গ্রেপ্তার করে নিয়ে গেছে। কোথায় নিয়েছে, কোন জায়গা থেকে ধরছে তিনি জানেন না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.