মোঃসাইদুজ্জামান সাঈদঃ
মাদক ব্যবসায়ী যত শক্তিশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে ওসি মুহাম্মদ আবুল মনসুর কক্সবাজারের রামু ফতেখাঁরকুলের সেই আলোচিত মগ পাড়ায় আবারো পুলিশের মাদক বিরোধী অভিযান।আজ রবিবার (২ জন) বিকেলে রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর এর নেতৃত্বে থানার সকল অফিসার ও পুলিশের দল পুরো মগ পাড়া ঘেরাও করে অভিযান শুরু করেন । তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রিতারা পালিয়ে যায়।
এদিকে রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, তিনি রামু থানায় যোগদানের পর মগ পাড়ায় মাদক বিরোধী অভিযান করে প্রচুর পরিমান বাংলা মদ উদ্ধারসহ মাদক বিক্রিতাদেরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। একই সাথে মগ পাড়ায় বাংলা মদ বিক্রি বন্ধে কঠোরভাবে হুঁশিয়ারি প্রদান করা হয়। তিনি আরও জানান, রামু থেকে যত দিন মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী যত শক্তিশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের শেখড় উপড়ে ফেলা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সমাজকে ধংসের হাত থেকে রক্ষা করতে হবে। মাদকে জড়িত কেউ ছাড় পাবে না। তিনি মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে এলাকার সচেতন মহলের দাবী, রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর রামু থানায় যোগদানের পর থেকে আলোচিত বাংলা মদ বিক্রি পল্লী চেরাংঘাটাস্থ মগ পাড়াসহ বিভিন্ন স্থানে একের পর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকের বিভিন্ন আস্তানা গুড়িয়ে দিয়ে মাদক ব্যবসায়ীদেরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ ও পাড়া মহল্লায় গণসচেনতামুলক সভা করায় মাদক বিক্রি অনেকাংশ কমে এসেছে। সেই চিহ্নিত মাদক বিক্রি পল্লী গুলোতে বর্তমানে মদ বিক্রি বন্ধ হয়ে গেছে বলে তারা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.