রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনাতে  ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী অপহরণ। 

আবদুল মালেক সিকদার রামু

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা পশ্চিম গনিয়াকাটা এলাকার এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে অপহরন করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬ টায় পশ্চিম গনিয়াকাটা এলাকায়। অপহৃত মাইমুনা হাফসা সুমি (১৪) রামু জোয়ারিয়ানালা চা-বাগান আবু বকর ছিদ্দিক (রাঃ) ইনষ্টিটিউট এর ৮ম শ্রেণীর ছাত্রী এবং পশ্চিম গনিয়াকাটা এলাকার আবুদ শুক্কুরের মেয়ে। অপহৃত ছাত্রীর পিতা আবদু শুক্কুর বাদী হয়ে রামু থানায় ৩ জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন। অভিযুক্তরা হলেন, পশ্চিম গনিয়াকাটা এলাকার নয়ন মনি এবং তার পিতা ছব্বির আহমদ, মাতা ইসমত আরা বেগম। অপহৃত মাইমুনা হাফসার সুমির পিতা আবদু শুক্কুর জানান, আমার মেয়েকে মাদ্রাসায় যাতায়াতের সময় প্রায় সময় নয়ন মনি বিভিন্ন ধরনের উত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিয়া প্রেম নিবেদন করত। এই ঘঠনা আমার মেয়ে বাড়ীতে এসে আমাদেরকে বলিলে আমি তার পিতা মাতাকে বার বার অভিযোগ করেছি। ঘঠনার দিন উখিয়ারঘোনা টিলাপাড়াস্থ ফুফু রোকেয়া বেগমের বাড়ী হতে আমার নিজ বাড়ীতে আসার সময় আমার পোল্ট্রি ফার্মের কাছাকাছি পৌঁছলে আগে থেকে উৎপেতে থেকে নয়ন মনি ও সহযোগীরা আমার মেয়েকে মুখ চেপে ধরে সিএনজিতে তুলে নিয়ে যায়। আমি এখনো আমার মেয়ের খবর পায়নি। এ ব্যাপারে প্রশাসনের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান অহৃতার পিতা আবদু শুক্কুর। এলাকার মহিলা মেম্বার আনার কলি জানান, বিভিন্ন সময় মেয়েটিকে উত্যক্ত করত বলে আমি শুনেছি। ঘঠনার দিন নয়ন মনির নেতৃত্বে মেয়েটিকে অপহরন করে নিয়ে গেছে বলে আমি শুনেছি। অপহরন ঘঠনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.