রামু প্রতিনিধিঃ
রামুর কচ্ছপিয়ায় তুলাতলীতে সর্বত্র অবৈধভাবে পাহার কাটার মহোৎসব চলছে। উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনভূমির পাহাড়গুলো দিনদিন অবৈধ ভূমিদস্যু একটি প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে পরিবেশ ও স্থানীয় বনভূমি। সরজমিনে গিয়ে দেখা যায়,রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলীর গ্রামের বাইর্ম্যয়া হামিদ হোসেন নামক এলাকার নেতৃত্বে বনভূমির একটি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতে দেখা গেছে। এলাকাবাসি অভিযোগ করে জানান তিনি ও তার আত্মীয়রা দীর্ঘদিন ধরে সরকারী বনভূমি ও পাহাড় দখল করে বাড়ি নির্মাণ পূর্বক বসবাস করে আসছিল।

এদিকে পুরো রামুর উপজেলার বিভিন্ন এলাকায় রির্জাভ বনভূমির পাহাড় ও বৃক্ষ নিধনসহ বনভূমি দখলের কারনে জেলার জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব পড়েছে। ফলে দেশে ঘূণিঝড় জলোচ্ছসসহ বিভিন্ন প্রকৃতিক দৃর্যোগ সৃষ্টি হচ্ছে বার বার। সচেতন মহলেরা বলেন, দেশের শক্র জাতির শক্র পরিবেশের ক্ষতিকারক এই সব পাহাড় খেকো দখলবাজদের বেপরোয়া আচরণে পরিবেশ চরম ভাবে হুমকিতে চলেযাচ্ছে বলে তাদের অভিমত।
সংশ্লিষ্টদের সরেজমিনে তদন্ত পুর্বক জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি পদানের জন্য রামু উপজেলা ইউএন কাছে হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.