রামুতে এমপি কমলের মাতা রওশন সরওয়ার আলম চৌধুরীর ইছালে সওয়াব উপলক্ষ্যে দোয়া মাহফিল ও মেজবান শুক্রবার
নীতিশ বড়ুয়া :
কক্সবাজারের বরণ্যে রাজনীতিক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম আলহাজ¦ ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী এবং কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মাতা মরহুমা রওশন সরওয়ার আলম চৌধুরীর ইছালে সওয়াব উপলক্ষ্যে রামুতে বিশাল মেজবান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রামু স্টেডিয়ামে এ মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মেজবান ও দোয়া মাহফিল সফলভাবে করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। মরহুমা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর পরিবারবর্গ, রাজনৈতিক নেতবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয়, সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তুরের জনতাকে দোয়া মাহফিল ও মেজবানে শরীক হওয়ার অনুরোধ জানিয়েছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.