নিজস্ব প্রতিবেদক
সারা দেশ করোন ভাইরাসে আতংক ও এর প্রভাবে লকডাউন ঘোষনা করা হয়েছে এর ব্যতিক্রম কক্সবাজারও নয়।এই করোনা ভাইরাসের সরকারি ছুটি থাকায় স্থানীয় প্রশাসন মাঠে অভিযান চালানোর আশংকা না থাকায় কিছু অসাধু কাঠ ব্যবসায়ী মেতে উঠেছে অবৈধ করাতকল স্থাপনের । কিন্তু এর ব্যতিক্রম ঘটিয়েছে রামু উপজেলা প্রশাসন ও বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহী।
১১ এপ্রিল (শনিবার) সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা ও বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহীর নেতৃত্বে কক্সবাজার উত্তর বন বিভাগের বাকঁখালী রেঞ্জাধীন বাকঁখালী বিটস্থ রামু বাজারের সন্নিকটে অবৈধ ভাবে স্থাপিত করাত কলে অভিযান পরিচালনা করা হয় ও অবৈধ ভাবে করাতকল বসানোর জন্য করাতকলটি উচ্ছেদ করা হয়।উচেছদ হওয়া করাতকলটি রামু রাজারকুল ছিকলঘাট এলাকার আনোয়ারের বলে জানা গেছে।
বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহী জানান, গোপন সংবাদে জানতে পারি বাঁকখালী রেঞ্জাধীন বাকঁখালী বিটস্থ রামু বাজারের সন্নিকটে অবৈধ ভাবে স্থাপিত করাতকল বসানো হয়েছে সঠিক তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা স্যার এর নেতৃত্বে আজকে অভিযান পরিচালনা করে করাতকলটি উচ্ছেদ ও মালামাল জব্দ করা হয়।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা জনান, রামুতে অবৈধ করাতকলের স্থান হবে না। যারা অবৈধ করাতকল বসায় তাদের বিরোদ্ধ এমন অভিযান অব্যাহত থাকবে, এবং এই করাতকল মালিকের জন্য বিধি মোতাবেক মামলা প্রক্রিয়াধীন ।
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১২
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.