ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ কার্ডিফে বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না ইংল্যান্ডের দুই ওপেনার। শুরুতে একটু দেখেশুনে খেললেও এরপর থেকে রীতিমত তেড়েফুড়ে ব্যাটিং করেছেন তারা।
জনি বেয়ারস্টকে ৭৪ রানে ফেরালেও অপর ওপেনার জেসন রয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে এ দু’জন ইংল্যান্ডের ইনিংসের গোড়াপত্তনে নেমেছিলেন। রয়-বেয়ারস্ট জুটি ১২৮ রানের দারুণ একটা ওপেনিং জুটি গড়েন। এরপর মাশরাফির বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেয়ারস্ট। আউট হওয়ার আগে ৬৫ বল থেকে ১০টি চার ও একটি ছক্কার মারে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি।
কিছুতেই যেন কিছু হচ্ছিল না। শেষ পর্যন্ত ২০তম ওভারে এসে জনি বেয়ারস্টো আর জেসন রয়ের ১২৮ রানের বিধ্বংসী জুটিটি ভাঙেন মাশরাফি বিন মর্তুজা।
উইকেট না পড়ায় এই ওভারে রাউন্ড দ্য উইকেটে এসেছিলেন মাশরাফি। প্রথম বলেই তাকে খেলতে গিয়ে শর্ট কভারে বল উঠে যায় বেয়ারস্টোর, বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ৫০ বলে ৫১ করে আউট হন বেয়ারস্টো।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৩০ রান। জেসন রয় ৭৫ আর জো রুট ১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। স্পিন দিয়ে আক্রমণ শুরু করে টাইগাররা। সাকিব আল হাসানের ঘূর্ণিতে শুরুতে কিছুটা কোণঠাসা অবস্থায় ছিল ইংলিশরা।
প্রথম ৫ ওভারে ইংল্যান্ড তুলতে পেরেছিল মাত্র ১৫ রান। কিন্তু পরে সুদে আসলে সেটা পুষিয়ে দিয়েছেন দুই ওপেনার রয়-বেয়ারস্টো। ১১৫ বলে তারা গড়েন ১২৮ রানের জুটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.