রাজারকুল ইউনিয়ন পরিষদ সচিবের অতিরিক্ত টাকা আদায়

বিশেষ প্রতিবেদকঃ
রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন পরিষদ সচিবের নানান অনিমের অভিযোগ উঠেছে। জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সরকার নির্ধারিত ফি ব্যাতিত অতিরিক্ত টাকা আদায় করছেন ইউনিয়ন পরিষদ সচিব সতীন্দ্র কুমার ধর। রাজারকুল ইউনিয়নের জনসাধারণ দীর্ঘদিন ধরে এই অসৎ কর্মকর্তার নিকট নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। গত ২৪ ডিসেম্বর রাজারকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা শিপ্ত বড়ুয়া জানান তার প্রকাশনা ব্যবসার অনুকূলে ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স করাতে গেলে ইউনিয়ন সচিব সতীন্দ্র কুমার ধর তার সাথে মারমুখী আচরণ করেন এবং ট্রেড লাইসেন্স ফি ৩৪৫/= টাকা হলে সচিব সতীন্দ্র কুমার শিপ্ত বড়ুয়ার কাছে ১০০০/= টাকা দাবি করেন। জাগতিক প্রকাশনের স্বত্ত্বাধিকারী শিপ্ত বড়ুয়া অতিরিক্ত টাকা জবাব চাইলে সতীন্দ্র কুমার বলেন ” এটা অফিস খরচ, সবাই দিচ্ছে তোমাকেও দিতে হবে অন্যথায় আমি ট্রেড লাইসেন্স দিবো না”।
এক পর্যায়ে সচিব সতীন্দ্র কুমার ধর শিপ্ত বড়ুয়ার উপর চড়াও হয়ে কাগজপত্র মুখের উপর ছুড়ে মারেন। এনিয়ে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন সতীন্দ্র কুমার ধরের বিষয়ে অনিয়মের অভিযোগের শেষ নেই। তিনি ইউনিয়ন পরিষদে কারো কথায় শুনেন না, তাছাড়া আমার নাম ভাঙিয়েও অতিরিক্ত টাক আদায় করেন এলাকার বাসিন্দাদের কাছে। শিপ্ত বড়ুয়া এলাকার শিক্ষানুরাগী এবং সৎ একজন মানুষ, তার কাছে অতিরিক্ত টাকা চাওয়া এবং অসদাচরণ আমার কাম্য নয়।
ইউনিয়নের পরিষদের কম্পিউটার অপারেটর বিপন বড়ুয়া জানান, সচিব সতীন্দ্র কুমার ধর আমাদের সাথেও নিয়মিত মারমুখী আচরণ করে। আমরাসহ স্থানীয় জনগণ এখন তার কাছে জিম্মি হয়ে আছি, আমরা এর পরিত্রাণ চাই। বাংলাদেশ সরকার যদিও ইউনিয়ন পরিষদ সেবাকে জনমানুষের কাছে পৌঁছানোর প্রয়াস চালাচ্ছেন এমন অসাধু কর্মকর্তার আচরণ ও কর্মকাণ্ড এর ব্যাতয় ঘটাবে বলে মনে করেন রাজারকুলের জনসাধারণ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.