রবিউল ইসলাম খোকন, রাজশাহী:
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ৩ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন। মৃতদের মধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন ও কুস্টিয়ার ১ একজন রয়েছেন।
রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এনিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৪৪ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৬জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জন, নাটোরের ২০ জন, নওগাঁর ২৫ জন, পাবনার ৭ জন, কুষ্টিয়ার ৫ জন সিরাজগঞ্জ ১ এবং চুয়াডাঙ্গার একজন ।
গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৫৮টি নমুনা পরীক্ষায় ১৫২ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৪৩ দশমিক ৪৩ শতাংশ। নাটোর জেলার ১৩৯ নমুনায় ৩৫জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২৫ দশমিক ১৮ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৩৩ নমুনায় ৩২ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২৪ দশমিক ৬ শতাংশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.