রবিউল ইসলাম খোকন, রাজশাহী:
রাজশাহীতে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনেএক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেন বিভাগী কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। এসময় ৩০০ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে ৬ লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়। সোনালী ব্যাংকের সহযোগিতায় রাজশাহী জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে রাজশাহী সোনালী ব্যাংক লিমিডেট এর ডিজিএম মোঃ শাহাদত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠনে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই আপনাদের পাশে আছে। তবে সবাইকে নিজের জীবন বাঁচাতে নিজেকে সচেতন থাকতে হবে। মাস্ক পরতে গাফলতি করা যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধান অতিথি সরকারের নির্দেশনা মোতাবেক সবাইকে টিকা গ্রহণ করার প্রতি জোর দেন।
করোনাকালে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৪১

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.