রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ নাসির উদ্দিন

কাপ্তাই প্রতিনিধি
গত জুলাই মাসে মাদক, অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা, পলাতক আসামী আটক সহ থানার সার্বিক কার্যক্রমের সফলতার স্বীকৃতি স্বরূপ রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ( ওসি) নির্বাচিত হয়েছেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন। বুধবার(৪আগষ্ট২১) রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অনলাইন ভার্চুয়ালি সভায় এই তথ্য জানানো হয়েছে।

তিনি ২০১৯ সালের ৪ জুলাই কাপ্তাই থানায় অফিসার ইনচার্জ যোগদানের পর হতে কাপ্তাই প্রেস ক্লাব, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে ওসি মোঃ নাসির উদ্দীন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আসছিলেন। এরপর তিনি একের পর এক মাদক বিরোধী সফল অভিযানে অংশ নিয়ে মাদক উদ্ধার এবং পাচারের সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনায় জেলা পুলিশের মাসিক সভায় কাজের স্বীকৃতি স্বরূপ এ ঘোষনা করা হয়েছে।

এদিকে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন রাঙ্গামাটি জেলায় শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় কাপ্তাইয়ের বিভিন্ন সংস্থা, ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.