রশিদনগর ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কমিটি অনুমোদিত

প্রেস বিজ্ঞপ্তিঃ গতকাল ৩১ অক্টোবর ২০১৯ ইং রোজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রশিদনগর ইউনিয়ন শাখার আংশিক কমিটি এক বছরের জন্যে অনুমোদন দেয়, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাসান ইয়াছিন এবং সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব রায়হান

বিবৃতিতে নয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হলেও এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দপ্তর সম্পাদকের সেলে জমা দেয়ার নির্দেশ দেন উপজেলা সভাপতি/ সাধারণ সম্পাদক। নয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে মোহাম্মদ রাশেদকে সভাপতি এবং ইরফান উদ্দীন রিফাত কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও রাহাতকে সহ-সভাপতি, আবুল কাশেমকে যুগ্ন সাধারণ সম্পাদক, শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মিনহাজ উদ্দীনকে সহ-সাংগঠনিক সম্পাদক, নুর হোসেনকে প্রচার সম্পাদক, মিজানুর রহমানকে দপ্তর সম্পাদক এবং নবাব মিয়াকে ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

২৫ অক্টোবর ২০১৯ ইং রোজ শুক্রবার মো: রাশেদের সভাপতিত্বে এক সম্মেলনও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি শাহ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাসান ইয়াছিন,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য মিজানুল করিম এছাড়াও বিশেষ অতিথির আসন গ্রহণ করেন রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সাংগঠনিক সম্পাদক শাকিল বিন হোসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ হোসাইন, ছাত্রনেতা, রামু কলেজ ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, সিনিয়র সহ সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ,এছাড়াও উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নুর আফতাব মাসুদ,শহিদ, সাহেদ, নুরুল কবির আশিক প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.