খুরুশকুল গার্লস হাই স্কুল এর ৩য় বারের মত অংশগ্রহণকারী জেএসসি পরীক্ষার্থীদের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল
ওয়ান নিউজ প্রতিবেদকঃ খুরুশকুল ইউনিয়নের একমাত্র বালিকা বিদ্যালয় খুরুশকুল গার্লস হাই স্কুল এর ৩য় বারের মত অংশগ্রহণকারী জেএসসি পরীক্ষার্থীদের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুরুশকুল গার্লস হাই স্কুল সম্মানীত প্রধাণ শিক্ষক, খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধাণ শিক্ষক জনাব মোহাম্মাদ হোসাইন স্যার, উক্ত অনুষ্টান সঞ্চালনা করেন খুরুশকুল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবুবক্কর ছিদ্দিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অবসর প্রাপ্ত সুবেদার মেজর জনাব আবদুল মাবুদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মাস্টার আবদু রহীম, খুরুশকুল গার্লস হাই স্কুলে পরিচালনা পরিষদের সম্মানীত সদস্য এডভোকেট এম সাইফুল্লাহ নূর, একাডেমিক পরিচালক সিরাজুল মোস্তফা, সম্মানীত সদস্য মুজিবুর রহমান, কোনার পাড়া জামে মসজিদের সম্মানীত খতীব হযরত মাওলানা কামান উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ রুবেল মিয়া, খুরুশকুল গার্লস হাই স্কুলের শিক্ষক আমিন উল্লাহ, সাদিয়া ইসলাম হাফসা, রানিয়া সুলতানা, শারমিন শিরিন রুমী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.