নীতিশ বড়ুয়া :
যুব বিশ্বকাপ বিজয়ী অনুর্ধ ১৯ বাংলাদেশ ক্রিকেট দলের কৃতি ক্রিকেটার কক্সবাজারের সন্তান হাসান মুরাদকে ফুলের মালা পড়িয়ে সংবর্ধিত করেছেন কক্সবাজার-৩(সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। ২০ ফেব্রুয়ারী বেলা ১২ টায় এমপি কমল ক্রিকেট তারকা হাসান মুরাদের কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংক রোডস্থ উত্তর মুহুরীপাড়ার ভাড়া বাসায় গিয়ে তাকে ফুলের মালা পড়িয়ে ও মিষ্টি মুখ করে সংবর্ধিত করেন।
এসময় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ভারতের মতো দেশকে পরাজিত করে যুব বিশ্বকাপ জয় মুজিব বর্ষের জন্য সেরা উপহার। বাংলাদেশের ইতিহাসে যুব ক্রিকেটাররা ইতিহাস হয়ে থাকবে, আর এ ইতিহাসে আমাদের কক্সবাজারের সন্তান হাসান মুরাদ যুক্ত হয়ে পুরো কক্সবাজারবাসীকে গর্বিত করেছে। ক্রিকেট তারকা হাসান মুরাদের বাড়ি না থাকায় সাইমুম সরওয়ার কমল এমপি হাসান মুরাদের বাড়ির ব্যাবস্থা করার ঘোষনা দেন। সে সাথে ক্রিকেট তারকা হাসান মুরাদের ক্যান্সার আক্রান্ত পিতার চিকিৎসার দায়িত্ব নেন সাইমুম সরওয়ার এমপি কমল। তিনি ক্রিেিকটার হাসান মুরাদকে আরো এগিয়ে যেতে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন এবং তার সফলতা কামনা করেন। এমপি কমল ক্রিকেট তারকা হাসান মুরাদের গর্বিত পিতা-মাতাকেও ফুলের মালা পরিয়ে সংবর্ধিত করেন।
সংবর্ধনা প্রদানকালে কক্সবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জহির উল্লাহ সিকদার, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদুরত উল্লাহ সিকদার মেম্বার, প্রবীন আওয়ামী লীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. একরামুল হুদা, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওসমান সরওয়ার আলম, সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোছন, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: আলী ছোট, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী ঈমন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক একলাসুর রহমান, রামু বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাসান ইয়াছিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাইমুম সরওয়ার এমপি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মরহুম মোজাফ্ফর আহমদের এর কুলকানিতে অংশ নেন। বিকালে গোমাতলী মুনছেহেরিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা ও পুরষ্কার বিতরণ, পোকখালী ইউনিয়নে পৃথক জনসভা ও ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং সন্ধ্যায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে উপ-সংঘরাজ সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় যোগদান করবেন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.