ইয়ানূর রহমান : বোমা নিস্ক্রিয় করতে যেয়ে বোমার বিস্ফোরনে এক কর্মকর্তার বাম হাতের কব্জি উড়ে গেছে। রোববার সকাল সাড়ে ১০টায় যশোরের অভয়নগর থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত ওই র্যাব সদস্য র্যাব-৬ এর কর্পোরাল মো: শহিদুল ইসলাম। আহত শহিদুল ইসলামকে যশোরের সিএমএইচে ভর্তি করা হয়েছে। তার বাড়ি সিলেটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তাজুল ইসলাম জানান, অভয়নগর থানা পুলিশের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে। ওই বোমাগুলি নিস্ক্রিয় করতে আদালতের অনুমতি নিয়ে র্যাব-৬ এর বোমা নিস্ক্রিয় টিমের নিকট আবেদন করা হয়। রোববার বোমা নিস্ক্রিয় করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.