কচ্ছপিয়া ভিলেজের কন্যা খালেদার ৩ শতাধিক বনজ ও ফলজ চারা কেটে দিয়েছে বদিউল ও তার সাঙ্গপাঙ্গরা

” এস এম হুমায়ুন কবির”

ভিলিজার কন্যার তিন শতাধিক বনজ ও ফলদ চারা কেটে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলীর বদিউল আলম ও তার বাহিনীর বিরুদ্ধে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলী এলাকার রেজিস্টার ভিলেজার মৃত ইসলামের কন্যা খালেদা বেগম দীর্ঘ ৭/৮ বছর পূর্বে ঘিলাতলী বনবিটের আওতাধীন শিবাতলীর পূর্ব পার্শ্বে প্রায় কয়েক একর বনবিভাগের জায়গায় বিভিন্ন বনজ ও ফলদ বাগান করে ছিলেন।দীর্ঘদিন ঘিলাতলী গ্রামের উলা মিয়ার পুত্র ( জামাই উলা মিয়া) বদিউল আলম ও-ই বাগান জবরদখল করার ব্যর্থ চেষ্টা চালিয়ে আসছিল।এতে বাগানের মালিক খালেদা বেগমের সাথে বদিউল আলমের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠে।গত ১৪ সেপ্টেম্বর সকালে বদিউল আলম তার বাহিনীর ঘিলাতলী এলাকার আবদুল মন্নানের পুত্র আজিজ মৌলা সহ ১০/১২ জনের একটি বাহিনী গিয়ে খালেদা বেগমের বাগানের ৩ শতাধিক বিভিন্ন বনজ ও ফলদ চারা কেটে দেন।

এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খালেদা বেগম সাংবাদিকদের জানান।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিলেজের কন্যা ও-ই বাগানের মালিক খালেদা বেগম।

এ ব্যাপারে অভিযুক্ত বদিউল আলমের বক্তব্য জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ও সংযোগ না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.