মোস্তাফিজের যত্ন নিতে বললেন ওয়ার্নার

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও বাংলাদেশি মোস্তাফিজের সম্পর্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর থেকে। এরপর দশম আইপিএলেও একসঙ্গে একই দলে খেলেছেন দুইজন। আইপিএলে অন্যতম দল সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে ছিলেন ওয়ার্নার। আর দলে গুরুত্বপূর্ণ বোলার ছিলেন মোস্তাফিজ।

মোস্তাফিজের অন্যতম বন্ধু ও পরামর্শক ডেভিড ওয়ার্নার এখন বাংলাদেশে। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি লড়তে চট্টগ্রামে অবস্থান করছেন তিনি। ইতোমধ্যে দুটি টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার এই টপঅর্ডার ব্যাটসম্যান। তবে সিরিজের শেষ ম্যাচে ব্যক্তিগত ১২৩ রানের মাথায় মুস্তাফিজুর রহমানের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তাইতো দিনশেষে আরো একবার মুস্তাফিজের প্রশংসা করেছেন। বাংলাদেশের প্রতি আহব্বান জানিয়েছেন তার যত্ন নেয়ার।

তৃতীয় দিনশেষে অস্ট্রেলিয়া দলের প্রতিনিধি হয়ে ওয়ার্নার বলেন, ‘আমি মনে করি সে (মোস্তাফিজ) খুবই ভালো বোলার। তবে একটা জিনিস, বাংলাদেশকে তার যতক্ষণ করতে হবে। আপনাকে আপনার পেসারদের যত্ন নিতেই হবে। যদি সে আপনার এক নম্বর বোলার হয়, আপনার পেস আক্রমণের নেতৃত্বে থাকে। তাহলে তো কথাই নেই। যখন আপনার সামনে বেশ কয়েকটি টেস্ট ও ওয়ানডে থাকবে। তখন আপনাকে বাছাই করতে হবে। প্রয়োজন অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী খেলতে হবে। সেক্ষেত্রে পেসারদের উপর নজরদারি রাখতে হবে। সিদ্ধান্ত নিতে হবে যে সে কী টেস্ট খেলবে, ওয়ানডে খেলবে নাকি টি-টোয়েন্টি খেলবে? সেটা তার সঙ্গে কথা বলেই নির্ধারণ করতে হবে। তবে এটা সম্পূর্ণ মুস্তাফিজের উপর যে সে কী টেস্ট খেলতে চায়, নাকি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চায়। নাকি তিন ফরম্যাটেই খেলতে চায়। তার সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছি। সে ভিন্ন ধরনের ট্যালেন্ট। ভিন্ন ধারার বোলার।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.