মেয়ের জামাইর হাতে আহত শাশুড়ি মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে সদর হাসপাতালের বেডে
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলা ফুল ইউনিয়নের উত্তর শিল খালী এলাকার প্রবাসে থাকা মোহাম্মদ আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৩৮) কে তার আপন মেয়ের জামাই একই ইউনিয়নের দক্ষিণ শিল খালী গ্রামের হাজী মৃত রশিদ আহম্মদের ছেলে মোঃ বেলাল উদ্দীন তার ভাই ও ভাইপুতকে নিয়ে শাশুড় বাড়িতে ঢুকে ব্যাপক মারধর করে। এসময় তাদের এলোপাতারি দা ও লাঠির আঘাতে শাশুড়ি মনোয়ারার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত কাটা জখম হয়। ঐদিন ঘটনার পরপরই মূমুর্ষ অবস্থায় কক্সবাজারের সদর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আহত শাশুড়িকে। বর্তমানে আহত শাশুড়ি চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যন্ত্রনায় কাতরাচ্ছে সদর হাসপাতালের বেডে। মোহাম্মদ আলীর মেয়ে আসিমা আক্তার আজিজা সাংবাদিকদের জানান, বেলাল উদ্দীন, তার ভাই ফরিদ ও ভাইয়ের ছেলে এসে দিন দুপুরে বাড়িতে ঢুকে আমার মাকে মারধর করে এবং আমাকে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি থেকে দেড় ভরি স্বর্ণ ও ৪৮ হাজার টাকা নিয়ে যায়। এসময় তারা ২০১৭ সালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্নালে করা ৬৪৬ নং মামলা তুলে নিতে হুমকি দেয়। অন্যথায় মা -মেয়েকে প্রাণে মেরে ফেলার কথা বলে বীরদর্পে চলে যায়। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৫ই মে) সকাল ১০ টায়। এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দীনের মুঠোফোনে জানতে চাইলে তিনি গত ১৫ দিন দেশের বাইরে থাকায় ঘটনার বিষয়ে অবগত নন বলে এ প্রতিবেদককে জানান। তবে আসিমা আক্তার আজিজার মামলার ব্যাপারে তিনি সবকিছু জানেন বলে ও এ প্রতিবেদককে জানান। অভিযুক্ত বেলালের মুঠোফোনে জানতে চাইলে তিনি এসব ঘটনা অস্বীকার করে মোবাইলের লাইন কেটে দেন। অপরদিকে স্থানীয় ওয়ার্ড মেম্বার সোনা আলী ঘটনার সত্যতা স্বীকার করে তিনি আইন প্রয়োগকারীর সংস্থার হস্তক্ষেপ কামনা করেন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.