মেয়াদ উত্তীর্ণ কক্সবাজার শহর ছাত্রলীগের সেপ্টেম্বরে সম্মেলন
বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক অনুসারী ও জেলার ছাত্রলীগ নেতাকর্মী সহ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে চলতি বছরে সেপ্টেম্বরে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার সম্মেলন হতে পারে, এ নিয়ে তৃনমূল পর্যায়ে শুরু হয়েছে গুঞ্জন, ধীর গতিতে চলছে সম্ভাব্য প্রার্থীদের দূড়ঝাপ।
উল্লেখ্য, ২০১২ সালে মোরশেদ হোসেন তানিমকে সভাপতি ও শাকিল আজমকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার শহর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন তৎকালীন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আলি আহমদ ও সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ।
এক বছরের জন্যে অনুমোদন দেওয়া এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বার বার কক্সবাজার শহর ছাত্রলীগের সম্মেলনের গুঞ্জন উঠলেও অদৃশ্য কারনে প্রতিবারে সম্মেলন বন্ধ হয়ে যায়।।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনে
চলতি বছরের ১৮ ফ্রেব্রুয়ারি কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসেন তানিমকে কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব লাভ করে।
কক্সবাজার শহর শাখার কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে নেতৃশুন্য কমিটি বর্তমান ৫ বছরে চলমান প্রায় নেতাকর্মী শূন্য এই কমিটির গতি ফিরিয়ে আনতে কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কক্সবাজার শহর ছাত্রলীগের ১ নং সহ সভাপতি হাসান ইকবাল রিপন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব গ্রহণের পর শহর ছাত্রলীগের প্রান কিছুটা ফিরে পেলে ও বিভিন্ন ওয়ার্ড ও তৃনমূল নেতাকর্মীরা নতুন নেতৃত্ব চায়।
নাম প্রকাশে অনিইচ্ছুক, অসংখ্য শহর ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান,
সেপ্টেম্বর মাসে সম্মেলনের গুঞ্জন উঠলে সম্মেলন হবে কিনা তা নিয়ে সংশয় আছে, কারন প্রত্যেকবারে সম্মেলন পিছিয়েছে।
আরো বলেন,
বর্তমান কমিটির অনেকে জেলা কমিটিতে স্থান পেয়েছে, অনেকে চাকরীজীবী বা অনেকে লেখাপড়ার সুবাদে ঢাকা , চট্রগ্রামে অবস্থান করছে তাই ঝিমিয়ে পড়া সংগঠনকে গতিশীল করতে এবং আসন্ন নির্বাচনে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হলে কক্সবাজার শহর ছাত্রলীগে নতুন কমিটি প্রয়োজন বলে দাবী করছে।
সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ সিকদার রুবেল, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাকিল আজম, ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন, কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু, ও সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আলিফুজ্জামান শুভ, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফানুল হক হিমু, কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্না সহ বেশ কিছু নেতাদের নাম শুনা যাচ্ছে।।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.