প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নে অবস্থিত বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামের “মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা’১৯ইং”এর ফর্ম বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা বিকাল ২.০০ ঘটিকায় থিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। এতে কুরআনুল করিম থেকে তিলাওয়াত করেন অত্র ফোরামের সহ প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ জুনাইদ,ইসলামী সংগীত পরিবেশন করেন দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক মো.মোতাহার আহম্মদ।

উপস্থিত ছিলেন মানব কল্যাণ কাজে সর্বদা নিয়োজিত এবং অত্র ফোরামের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব নুরুল হাকিম হিরো, বর্তমান সভাপতি মুহিব উল্লাহ মুহিব, সিনিয়র সহ সভাপতি জনাব দিদারুল আলম আঙ্গুর, সহ-সভাপতি জনাব মনিরুল আলম কাজল, সাংগঠনিক সম্পাদক জনাব মো.ইদ্রিস, শিক্ষা বিষয়ক সম্পাদক মো.সৈয়দ নুর,ক্রীড়া সম্পাদক জনাব এহেছান উল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব জসিম উদ্দিন আল জিসান, প্রচার সম্পাদক মো.হারুন অর রশিদ,সহ- যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সেলিম বাহাদুর, কার্যকরি পরিষদের সদস্য জনাব আবুল মনসুর,আব্দুর রহিম,হাফেজ রহিম উল্লাহ, সাইদুর রহমান, মোরাদ হোছাইন,আলীম উদ্দীন, আমানুল হক,সাদেকসহ আরো অনেকই।
বক্তারা বলেন”বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামটি ২০১৬ সাল থেকে সুনামের সাথে বিদ্যামান রয়েছে।অত্র সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিষ্ঠালগ্ন থেকে “মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা” নামে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশিত করার লক্ষে গর্জনিয়া,কচ্ছপিয়া এবং পাশ্ববর্তী বাইশারী ইউনিয়নে থেকে ৫ম শ্রেণী সমাপনী পরীক্ষার্থীদের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে থাকি।২০১৯ সালে যে পরীক্ষাটি নিয়ে থাকবো এটা হলো ৪র্থ তম মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা।আমরা ৫ম শ্রেণীতে সীমাবদ্ধ না রেখে এবারে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করার সুযোগ পাবে। গর্জনিয়া,কচ্ছপিয়া,বাইশারী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠাকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আগামী ০৫/১০/২০১৯ইং তারিখ থেকে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গিয়ে ফর্ম বিতরণের ঘোষণা দেন”।
সংঞ্চালনার দায়িত্বরত ছিলেন অত্র সংগঠনের দপ্তর সম্পাদক এবং কক্সবাজার সরকারি কলেজ মেধাবী ছাত্র নজরুল ইসলাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.