মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে ১০হাজার পিচ ইয়াবা টেবলেট নিয়ে নারীসহ ৩ পাচারকারী আটক করা হয়েছে।
শনিবার (২৭জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেদা কচ্ছপিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-গ-১১-৪৬৭৪) তল্লাশি চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন টেকনাফ মহন পাড়ার জহির আহমদের স্ত্রী আরফা বেগম (৪৫), তার পুত্র মোঃ আনাছ (২৫) ও চালক টেকনাফ অলিয়াবাদ এলাকার মোহাম্মদ নুর-এর পুত্র গফুর আলী (২৩) বলে জানা গেছে।
জানাযায়, টেকনাফ থেকে প্রাইভেট কার গাড়ী যোগে ইয়াবার একটি চালান নিয়ে পাচারের উদ্যেশ্যে চট্টগ্রাম দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেট কারটি খুটাখালী মেদা কচ্ছপিয়া পর্যন্ত পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে উৎপেতে থাকা মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির নাবাগত পুলিশ পরিদর্শক মোঃ আলমগির হোসেন ও এস.আই মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে প্রাইভেট কারটি আটক করেন।
এ সময় আসনের নিচ থেকে ১০ হাজার পিচ ইয়াবা টেবলটের একটি বান্ডেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা বলে জানান। অভিযানের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ আলমগির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে অভিযান চালানো হয়। এসময় গাড়ীটির আসনের নিচ থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ইয়াবা বহনকারী প্রাইভেট কারটি ফাঁড়িতে জব্দ রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.