মামলা করে বনভূমি উদ্ধার করলো ফুলছড়ি রেঞ্জ

মোঃ নেজাম উদ্দিনঃ
কক্সবাজারে উচ্ছেদ মামলা করে বনখেকোদের কাছ থেকে বনবিভাগের জমি উদ্ধার করেছে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ। এতে অন্তত ২ একর সরকারী বনভূমি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গত শুক্রবার ও শনিবার (২৪ও ২৫ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করা হয় । অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা দীপণ চন্দ্র দাস ।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন জায়গায় বনবিভাগের জমি বনখেকোদের হাতে চলে যাচ্ছে দেখে আইনের ধারস্থ হয় বনবিভাগ কক্সবাজার। গত ২০১৭- ২০১৮ সালে নাপিতখালীতে সরকারি বনবিভাগের জমিতে অবৈধভাবে বসত ঘর করার কারনে তৎকালিন চাকরিরত নাপিতখাল বিট কর্মকর্তা আজমল হোসেন মন্ডল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত কক্সবাজাওে বনভূমির জায়গাতে কেন বসতঘর? এনিয়ে উচ্ছেদ মামলা দায়ের করেন ভূমিদূস্য স্থানীয় পূর্ব বর্মনকাটা এলাকার আব্দুর রহমানের ছেলে সাবের আহমদসহ বেশ কয়েকজনের নামে। সম্প্রতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩, কক্সবাজার অবৈধ ঘর উচ্ছেদ করার অনুমতি দিলে এবং কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশেমতে ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটের ফকিরাখোলা বাজারে ২০১৭-১৮ অর্থ বছরের পি.ও.আর বন মামলা ০২/ফুল/০১/এনকে অব ২০১৭-১৮ এর অবৈধ ঘর উচ্ছেদ করে বনবিভাগের জমিটি জবরদখল মূক্ত করে।তবে কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।
এদিকে পরের দিন শনিবার (২৫ সেপ্টেম্বর )কক্সবাজার উত্তর বন বিভাগের চলমান জবরদখল উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে সকাল থেকে বিকাল পর্যন্ত ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বিটের রেলওয়ের পূর্বপাশে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ২ টি টিনের ঘর উচ্ছেদ করা হয়।

সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা দীপণ চন্দ্র দাস জানান, বনের জায়গায় ঘর নয়। বনের জমিতে থাকবে বন। আমরা  এই বনের জমি উদ্ধার করে বনায়নের মাধ্যমে দেশকে একটি প্রাকৃতিক আবাস্থল উপহার দিতে চাই । বন বিভাগের স্বার্থে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশগ্রহণ করে মেদাকচ্ছপিয়া বিটের স্টাফ, সিপিজি ও ভিলেজারগন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.