মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজার শহরে থানা সড়কে এক মানসিক ভারসাম্যহীন মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এই পাগলী মা হলেও এখনো জানা হয়নি এই শিশুর পিতাকে।পুলিশ প্রসব কালিন সময়ে তাকে হাসপাতালে নিতে এগিয়ে আসলেও কোন আমজনতা আসেনি সাহায্য করতে। স্থানীয়রা বলছে কক্সবাজারে এমন ঘটনা আমরা আগে শুনিনাই! এমন খারাপ মন মানসিকতার মানুষ কক্সবাজারে আছে তা ভাবতেও অবাক লাগে।
গত১৮ আগষ্ট কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন সড়কেই সন্তান প্রসব হওয়া ছেলে সন্তানটি সুস্থ্য আছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের ডেপুটি হেড ডাক্তার আশিকুর রহমান । তিনি আরো জানান, মহিলাকে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলমান। মহিলার অবস্থা ভালো হওয়াতে তাকে আজকে রিলিজ দেওয়া হবে। আমরা পুলিশের মাধ্যমে এটি কোন সুরাহা করা যায় কিনা দেখছি। অপরদিকে শিশুটিকে স্ক্যানো ওয়ার্ড়ে রাখা হয়েছে।মানসিক ভারসাম্যহীন মা তার বুকের দুধ না খাওয়াতে পারায় এখন হাসপাতাল কর্্তৃপক্ষ তত্ত¡াবধনে রেখেছে বলে জানান। সব মিলিয়ে তারা দুজনই ভালো আছে।
কক্সবাজার মড়েল থানার ওসি খায়রুজ্জামান জানান, আমরা মানবতার খাতিরে এমন কাজ করেছি এখন মেয়েটি প্রসব কালিন পর সুস্থ্য অনেকটাই। তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে জানতে পেরে আমি সমাজসেবা অধিদপ্তর এর সাথে কথা বলেছি। হাসপাতালের সাথে তাদের ট্যাগ করিয়ে দিয়েছি। আশা করি সমাজ সেবা অধিদপ্তর বিষয়টি দেখবেন। তিনিআরো বলেন গতকালের ঘটনাটি বড়ই মর্মহত করেছে আমাকে। এই মানসিক ভারসাম্যহীন মহিলাকে আমাদের পুলিশ সদস্যের মাধ্যমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছিলাম । তিনি আরো জানান, আমরা মডেল থানার পক্ষ থেকে শিশু ও মায়ের জন্য নতুন জামা কিনে পাঠিয়েছি।
এদিকে এই মহিলা ছেলে সন্তানের মা হলেও বাবা হননি কেউ। সেদিন ‘মানসিক ভারসাম্যহীন’ এই মহিলা সড়কের পশ্চিম পাশে ছেলে সন্তান প্রসব করে। ভারসাম্যহীন মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দিলেও এখনো জানতে পারেনি এর আসল পিতাকে। মহিলাটি মানসিক ভারসাম্যহীন বা প্রতিবন্ধী হওয়াতে সেও বলছেনা কিছু । এটি নিয়ে কক্সবাজার শহরে উঠেছে নানান গুঞ্জন। তারা বলছে একটি মানসিকভাবে অসুুুস্থ মেয়েকেও ছাড়লো না! কোনদিকে যাচ্ছে আমাদের সমাজ? একদিকে পুলিশের হাতে হাতকড়া অন্যদিকে পুলিশের হাতে এমন মানবিক কাজ যা সত্যি কক্সবাজার বাসিকে প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত১৮ আগস্ট ২৫-২৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতরাছিলেন। কিন্ত কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এক পর্যায়ে সন্তান প্রসব হলে আশেপাশের লোকজন থানায় খবর দেয়।
খবর পেয়েই ওসি খায়রুজ্জামান ঘটনাস্থলে সদর মডেল থানার পুলিশ সদস্যদের পাঠান। প্রসূতি ও বাচ্চাটি ধরতে কাউকে পাওয়া যাচ্ছিল না। পরে সদর থানার গাড়ি চালক কনস্টেবল চন্দন আর্চায্য সৈকত অন্যান্য সহকর্মীদের সাথে নিজ হাতে প্রসবকালীন সময়ে বাচ্চাটি হাতে তুলে প্রসূতি মায়ের সেবা দেন বলে জানান। পরে মডেল থানার ওসি’র কথামতে নবজাতকসহ মাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.